Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঐক্যফ্রন্টজাতীয় নির্বাচনরাজনীতি

স্বাধীনতার স্বপ্নকে আমরা বাস্তবে রূপান্তরিত করব: ড. কামাল হোসেন

যুদ্ধাপরাধীদের নিয়ে নির্বাচন করছে না ঐক্যফ্রন্ট বরং স্বাধীনতার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে জাতীয় কাজ করছেন তারা বলে দাবী করেন জোটটির শীর্ষ নেতা ড. কামাল হোসেন। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে ও শোষণমুক্ত সমাজের জন্য  জাতীয় ঐক্যফ্রন্ট কাজ করছে বলেও জানান তিনি। এসময় ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার স্বপ্নকে সামনে রেখে এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার অঙ্গিকার করেন ড.কামাল হোসেন।

শুক্রবার সকালে, রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বক্তব্যকালে জামায়াতের বিষয়ে তার অবস্থান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ক্ষেপে যান ড. কামাল হোসেন। তিনি উল্টো প্রশ্ন করেন, ‘…বেহুদা কথা বলো, কতো পয়সা পেয়েছো এই প্রশ্ন করতে? কার কাছ থেকে পয়সা পেয়েছো? পয়সা পেয়ে শহীদ মিনারে এসে শহীদদের অশ্রদ্ধা করো? শহীদদের কথা চিন্তা করো! কোন চ্যানেল থেকে এসেছ? চিনে রাখব। চুপ করো, খামোশ!’

এদিকে, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার সময় ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা হয়েছে বলে গণফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তাদের দাবি, হামলায় কামালের গাড়ি ক্ষতিগ্রস্ত না হলেও বহরের পেছনে থাকা ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব, জগলুল হায়দার আফ্রিক, ঢাকা-১৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সিদ্দিক সাজুর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১০-১২ জন আহত হন।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button