Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আবহাওয়া

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

টানা গরমের পর অবশেষে রাজধানীর বিভিন্ন এলাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। কয়েকটি স্থানে একইসঙ্গে শুরু হয় ঝড়ো হওয়া।

দীর্ঘদিন পর রাজধানীতে বৃষ্টি হওয়ায় জনমনে স্বস্তি নেমে এসেছে। এ বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে এলো রাজধানীবাসীর জন্য। তীব্র রোদ আর গরমে হাঁসফাঁস করা মানুষের মধ্যে স্বস্তি এসেছে।

আজ শুক্রবার (২১ এপ্রিল) বিকেলের দিকে ধীরে ধীরে ভারী হতে থাকে রাজধানীর আকাশ। পরে বিভিন্ন জায়গায় দমকা হাওয়ার সঙ্গে নামে বৃষ্টি। আজ অন্যান্য দিনের মতোই সকাল থেকে রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলজুড়ে রোদ ছিল। সঙ্গে ভ্যাপসা গরমের অনুভূতি ছিল।

এর আগে, সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button