Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়

আসন্ন ঈদুল ফিতরের ছুটির প্রথম দিনে রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। ভোরের আলো না ফুটতেই টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায়। যান চলাচলের জন্য পদ্মা সেতু চালু হওয়ার পর সদরঘাটে যাত্রীর ভাটা পড়ে। যাত্রী সংকটে কমতে শুরু করে লঞ্চের সংখ্যাও। তবে, আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীর চাপ বাড়ায় পুরোনো রূপে ফিরেছে লঞ্চ টার্মিনাল।

আজ বুধবার (১৯ এপ্রিল) সকালে সরেজমিনে লঞ্চ টার্মিনালে দেখা যায়, ঈদের ছুটির প্রথম দিনে নিয়মিতভাবে চলাচলকারী লঞ্চগুলো পূর্ণ যাত্রী নিয়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে। ভোর হতেই টার্মিনালে যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। বিশেষ করে চাঁদপুরগামী যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কয়দিন আগেও যেখানে যাত্রীর অভাবে নির্দিষ্ট সময়ে লঞ্চ ছাড়তো না সেখানে এখন লঞ্চগুলো পূর্ণ যাত্রী নিয়ে ঘাট ছাড়ছে। খালি নেই লঞ্চগুলোর কেবিন, ডেকেও দেখা গেছে যাত্রীদের ভিড়। এছাড়া সকালে লঞ্চ না থাকলেও বরিশাল, ভোলা, বরগুনা, হাতিয়া, পটুয়াখালীগামী যাত্রীদের অনেকেই এসেছেন কেবিন বুকিং দিতে এবং আগেভাগেই ডেকে জায়গা নিতে।

সংশ্লিষ্ট খবর

Back to top button