Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

এনামুল হকের ‘গানের মিছিল’

স্বাধীন বাংলাদেশের ৫২ বছরে পদার্পণ উপলক্ষ্যে অক্ষর রেকর্ডস লেভেল-এর কর্ণধার সঙ্গীত পরিচালক মুন্তাসির তুষার তাঁর অনুজ সুরকার মেহেরাব সকাল ও সাউন্ড ইঞ্জিনিয়ার জিসান আহমেদকে নিয়ে ‘অক্ষর অরিজিনালস গানের মিছিল’ শিরোনামে ৫২টি মৌলিক গান প্রকাশের ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে প্রসংশিত এই উদ্যোগে আলোচিত লেখক এনামুল হক দীর্ঘদিন পর সঙ্গীতাঙ্গনে ফিরেছেন। তিনি বেশ কয়েকটি গীত রচনার পাশাপাশি ‘নিঝুম এক রাতে’ ও ‘বন্ধু সোনা চাঁন’ শিরোনামের দুটো গানে সুর দান করেছেন, যাতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নিশিতা বড়ুয়া ও ড. সম্পা দাস।

এছাড়া এনামুল হক রচিত গানগুলো গেয়েছেন জননন্দিত সঙ্গীত শিল্পী বেলাল খাঁন ‘প্রিয়তমা’, মিলন মাহমুদ ‘সোনার হরিণ’, মোঃ মাখন মিয়া ‘মনের এক্সরে’, খায়রুল ওয়াসি, ‘আখেরাতে’ ও ‘আমি যারে ভালোবাসি’।

aza

সঙ্গীত পরিচালক মুন্তাসির তুষার জানান, গীতিকার এনামুল হকের গানগুলো যে দর্শক শ্রোতদেরকে ভীষণভাবে বিমোহিত করবে এ বিষয়ে জোর গুঞ্জন উঠেছে অক্ষর স্টুডিও সংশ্লিষ্টদের মাঝে। গীতিকার লিটন হায়দার, রাজিব হাসান, গালিব সর্দার, শারমিন মিলি, হোসেন রনি, তোফায়েল হোসেন তপনসহ প্রমুখের লেখা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এদেশের প্রখ্যাত ৪৮ জন সঙ্গীত শিল্পী। এই চাঁন রাতে এনামুল হকের কথা ও মেহরাব সকাল সুরারোপিত সঙ্গীত শিল্পী মোঃ মাখন মিয়ার গাওয়া ‘মনের এক্সরে’ গানটি দিয়ে ‘অক্ষর অরিজিনালস গানের মিছিল’ প্রকল্পের যাত্রা শুরু হবে।

প্রতি সপ্তাহে একটি করে মোট ৫২টি মৌলিক গান অক্ষর রেকর্ডস-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে দর্শক শ্রোতারা উপভোগ করতে পারবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button