Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ফুটবলখেলাধুলা

বাফুফের সম্পাদক হলেন সালাউদ্দিনের সহকারী

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইমরান হোসেন তুষার। আগামী তিন মাসের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে।

বিকেল চারটায় ছিল জরুরি সভা। সেই জরুরি সভার দৈর্ঘ্য চলল ইফতারের পূর্ব পর্যন্ত। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ফিফা থেকে নিষিদ্ধ হয়েছেন শুক্রবার। তিনদিনের মধ্যে আজ জরুরি সভার মাধ্যমে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ দিয়েছে ফুটবল সংস্থাটি।

সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমাদের দৈনন্দিন অনেক কর্মকান্ড চলে। আমাদের কাজ চলমান রাখার জন্য ইমরান হোসেন তুষারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। তার বর্তমান দায়িত্বের সঙ্গে অতিরিক্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।’

ইমরান হোসেন তুষার ২০১৬ সালে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করছিলেন। এরপর প্রটোকল বিভাগের ম্যানেজারও দায়িত্ব পালন করেন। এখন এর সঙ্গে যোগ হচ্ছে সাধারণ সম্পাদকের দায়িত্ব।

সংশ্লিষ্ট খবর

Back to top button