Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

মির্জা ফখরুলের উপর হামলায় ইসি বিব্রত: সিইসি

|| হাকিম মোড়ল ||

ঠাকুরগাঁয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

নির্বাচনী প্রচারণার শুরুতেই সহিংসতায় হতাহতের ঘটনা নির্বাচন কমিশনকে বিব্রত করেছে- জানিয়ে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবার জন্য সমান সুযোগ তৈরির বিষয়টি নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন তিনি। সকালে নির্বাচন ভবনে এসব কথা বলেন সিইসি।

নির্বাচন উপলক্ষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, নির্বাচনী গণসংযোগের সময় প্রার্থীদের গাড়িবহরে হামলা এবং সহিংসতার ঘটনায় কমিশন বিব্রত।  নির্বাচনের শুরুতেই এ ধরণের ঘটনা কোনভাবেই কাম্য নয়।  এ সময়,  রাজনৈতিক দলগুলোকে ধৈর্য্য ও সহনশীলতা প্রদর্শনেরও আহ্বান জানান সিইসি।

পক্ষপাতহীন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন নির্বাচন কমিশনাররা। আর, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি, নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় কোরে ম্যাজিস্ট্রেটদের কাজ করার পরামর্শ দেন কমিশন সচিব।

নির্বাচনে আগে-পরে ৪ দিন, ৬’শ ৪০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানান, ইসি সচিব।

বাংলাটিভি/মাসুদ সুমন

সংশ্লিষ্ট খবর

Back to top button