Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

রমজানের শুরুতেই উত্তাল নিত্যপণ্যের বাজার

রমজানের শুরুতেই উত্তাল নিত্যপণ্যের বাজার। তবে কিছুটা সুখবর মিলেছে ব্রয়লার মুরগীর বাজারে। দ্রব্যমূল্যের এমন অস্থিরতা কমাতে আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৪ মার্চ) সকাল থেকেই বিভিন্ন বাজারে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বেশি দামে পণ্য বিক্রি ও তালিকা না টাঙ্গানোর দায়ে বেশকিছু ব্যবসায়ীকে জরিমানাও করা হয়।

প্রতিবছর রমজান এলেই বিশ্বের বিভিন্ন দেশে দাম কমানোর প্রতিযোগিতা শুরু হয়। বাংলাদেশে দেখা যায় তার  উল্টো চিত্র। বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম। কিছু অসাধু ব্যবসায়ী অপেক্ষায় থাকেন এ মাসের জন্য। সরকারের পক্ষ থেকে মূল্য নির্ধারণ করা হলেও ব্যবসায়ীরা তা মানছেন না।

image 343422 1679646593

সপ্তাহের ব্যবধানে আবারো খেজুরসহ সব ধরনের ফলের দাম বেড়েছে তিনগুণ। প্রতিনিয়ত দাম উর্ধমুখী হওয়ায় নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের।

মৌসুম শেষ আর সরবরাহ কম থাকার অজুহাতে বেড়েছে। সব ধরণের সবজির দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। বাজার উত্তাল হওয়ার পেছনে সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্রেতা-বিক্রেতারা।

তবে, এ অবস্থার উত্তরণে বিভিন্ন বাজারে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পুরো রমজানজুড়ে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button