Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক ও দর নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্নস্থানে বাজার মনিটরিং করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ফরিদপুরে হাজী শরিয়তুল্লাহ বাজারে ও পোল্ট্রি মুরগীর ফার্মে অভিযান চালিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এসময় প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকা,অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করা এবং ক্রয়-বিক্রয় রশিদ না প্রদান করার দায়ে, ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

এদিকে, মেহেরপুরে বাজার মনিটরিং করেছে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। এসময় শুকনো খাদ্য দ্রব্য,মাছ,মাংস ও সবজির বাজারের মজুদ পরিস্থিতি এবং দর পর্যবেক্ষণ করেন, উপজেলা নির্বাহী অফিসার। অন্যদিকে, ন্যায্যমূল্য নিশ্চিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে টাঙ্গাইল নাগরপুর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে নাগরপুর বাজারে ব্যবসায়ীদের সতর্ক করতে মনিটরিং ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা প্রশাসন বাজার  মনিটরিং  ও লিফলেট  বিতরণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলীর  নেতৃত্বে, উপজেলার পাথরাইল  বাজারে  লিফলেট  বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button