যাত্রা শুরু করলো জেসিআই বাংলাদেশের নতুন চ্যাপ্টার ‘জেসিআই বরিশাল’

বরিশালে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল- জেসিআই বাংলাদেশের নতুন চ্যাপ্টার জেসিআই বরিশাল’ এর কার্যক্রম। এ উপলক্ষে শনিবার বরিশাল ক্লাবে এ সংগঠনটির নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠান ও সাধারণ সদস্যদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন বিপ্লব ঘোষ রাহুল।
এছাড়া তাঁর নেতৃত্বে ১৬ সদসের একটি কমিটি গঠন করা হয়। কমিটির স্থানীয় নির্বাহী সহ-সভাপতি হয়েছেন সৈয়দা সাদিয়া মেহজাবিন, সহ-সভাপতি রিফাত আরা ও মেহেদী হাসান, মহাসচিব আবদুল কাবিল খান, সাধারণ আইনি পরামর্শক ইশতি আহমেদ, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম ও আবদুল্লাহ আল-আল-আল।
এছাড়া কমিটিতে মামুন, নিসাত জাহান, রাকিব বাইয়ানি, সাইদুর রহমান রেজা, মঞ্জুরুল ইসলাম তালুকদার, পরিচালক হিসেবে মেহেদী আসিফ, সাধারণ সদস্য তারেক মাহমুদ ও মির্জা আনামুল হাসান এবং লিপি ঘোষকে কমিটির চেয়ারপারসন নির্বাচিত করা হয়। তাদের শপথ গ্রহণ শেষে ২০২৩-২০২৪ সালের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন নবনিযুক্ত বোর্ড সদস্যরা।
সভায় স্থানীয় সভাপতি বিপ্লব ঘোষ রাহুল বলেন, “আমাদের লক্ষ্য বৃহত্তর বরিশাল অঞ্চলে সংগঠনের কর্মতৎপরতা বাড়িয়ে মানবসম্পদ উন্নয়ন ও যুব ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করব। এছাড়া জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি জিয়াউল হক ভূঁইয়া বলেন, “ব্যক্তিগত উন্নয়ন বা সামাজিক উন্নয়নের জন্য নেটওয়ার্কিংয়ের কোনো বিকল্প নেই। তাই জেসিআই জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নেটওয়ার্কিংয়ের জন্য একটি দুর্দান্ত প্লাটফর্ম হিসেবে কাজ করছে।
যেকোনো আগ্রহী তরুণ পেশাজীবী বা শিক্ষার্থী জেসিআই বরিশালের পেশাদার ফেসবুক পেজে মেসেজ করে যোগদানের জন্য আবেদন করতে পারেন। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের জাতীয় সভাপতি জিয়াউল হক ভূঁইয়া ও জেসিআই বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি মনদীপ ঘরাই, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ ঘোষ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।



