Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাঅন্যান্য

কাবাডিতে ইংল্যান্ডকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে পোল্যান্ড,আর্জেন্টিনা ও নেপালকে হারানোর পর এবার ইংল্যান্ডকে ৫৫-২৭ পয়েন্টে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ।টুর্নামেন্টে এটি লাল-সবুজের দলের টানা চতুর্থ জয়।

আজ শুক্রবার (১৭ মার্চ) শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দুর্দান্ত খেলে ম্যাচসেরার পুরস্কার হাতে তুলেছেন মিজানুর রহমান।১৪,১৮,২৬ মিনিটে স্বাগতিকরা লোনা পায়।

স্বাগতিক দলের অন্যতম দুই সেরা ক্যাচার আহত হয়ে ম্যাটের বাইরে চলে গেলেও এতটুকু ছেদ পড়েনি তুহিনদের খেলায়।মিজানের রেইডে তিন ক্যাচার ম্যাট ছাড়লে পয়েন্টে আরও এগিয়ে যায় বাংলাদেশ।

আধিপত্য ধরে রেখে প্রথমার্ধে দুটি লোনাসহ ২৯-১০ পয়েন্টে এগিয়ে থেকেই বিরতিতে যায় কোচ সাজুরাম গয়াতের শিষ্যরা।দ্বিতীয়ার্ধের শুরুতেই বাকি থাকা ইংল্যান্ডের একজন রেইডারকে ধরে আরেকটি লোনা তুলে নেন তুহিনরা। শেষ পর্যন্ত চারটি লোনাসহ ৫৫-২৭ পয়েন্টে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে নিশ্চিত করে স্বাগিতকরা। ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন বাংলাদেশের মিজানুর রহমান।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button