
ভোলা প্রতিনিধি মোহাম্মদ মামুন: ভোলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত বোরাকে থাকা কলেজছাত্রী সহ ৩ জন নিহত হয়েছে। শুক্রবার সকালে ভোলা-চরফ্যাশন মহাসড়কের দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ওতরুদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উত্তর জয়নগর ইউনিয়নের কয়ছর মাতাব্বরের কলেজ পড়–য়া মেয়ে রিমা আক্তার, জাহাঙ্গীরের মেয়ে শিখা ও মাংস ব্যবসায়ী আবুল কালাম। নিহত দুই কলেজ ছাত্রী বাংলাবাজার হালিমা খাতুন মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষেও ছাত্রী।তাঁরা জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিল।
স্থানীয়রা জানান,নিহতরা তাদের বাড়ির সামনের সড়ক থেকে ব্যাটারি চালিত বোরাকে করে বাংলাবাজার যাচ্ছিলেন। এসময় বাংলাবাজার সংলগ্ন ওতরুদ্দিন এলাকার আসলে বিপরীদ দিক থেকে আসা চরফ্যাশনগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস বোরাকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই কলেজ ছাত্রীসহ ৩ জন নিহত হন। দুর্ঘটনার পর ঘাতক চালক আল আমীন ও বীর শ্যামলী নামের বাসটি থানা পুলিশ আটক করে।দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলা টিভি/ ইমরান



