Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

ডা. জাফরুল্লাহর সঙ্গে শান্তা লালের বৈঠক

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন তুলসী মেহের ইউনেস্কো ক্লাবের সভাপতি শান্তা লাল মূলমী। শান্তা লাল নেপাল এনজিও ফেডারেশন, সোশ্যাল ওয়ার্কার্স গ্রুপ, এনসিডি সোশ্যাল অ্যালায়েন্স এবং এশিয়ান ইয়ুথ সেন্টারের উপদেষ্টা এবং ছাত্র লসমী রুদ্র লাল মূলমী মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান।

আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গণস্বাস্থ্য কেন্দ্র কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তা লাল মূলমী একজন জনপ্রিয় এবং প্রবীণ এনজিও সংগঠক। গত তিন দশক ধরে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাথে তার গভীর বন্ধুত্ব। শান্তা লাল যখনই বাংলাদেশে সফরে আসেন তখনই ডা. জাফরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। গত ১২ মার্চ ডাব্লিউবিবি ট্রাস্ট কর্তৃক শান্তা লাল মূলমী লেখা বই “নিরলস যাত্রা (Relentless Journey)” উদ্বোধন হয়। বইটি প্রিয় বন্ধুকে উপহার দিতে পেরে আনন্দিত শান্তা লাল।

এসময় শান্তা লাল মূলমী তুলসী বলেন, ডা. জাফরুলাহ চৌধুরী পৃথিবীতে “পাবলিক হেলথ মুভেন্ট (পিএইচএম) নেতা। তার ঐতিহাসিক বই ‘দ্য পলিটিক্স অব এসেনশিয়াল ড্রাগস: দ্য মেকিংস অব এ সাকসেসফুল হেলথ ট্রাজেটি: লেসনস ফ্রম বাংলাদেশ (১৯৯৫) সারা পৃথিবীতে চিকিৎসা সেবায় অসামান্য বই। ডা. জাফরুল্লাহ চৌধুরী মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময় থেকে আরম্ভ করে নিরলসভাবে সুদীর্ঘ ৫১ বছর দেশের গরীব অসহায়দের চিকিৎসা সেবা ও নারীর ক্ষতায়নে বিশেষভাবে সাহায্য দিয়ে যাচ্ছেন, যা সারা বিশ্বের জন্য অনুকরনীয়। তিনি অসুস্থ্য ডা. জাফরুল্লাহর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চেীধুরী নেপাল থেকে আগত তার প্রিয় বন্ধু শান্তা লাল মূলমীর উদ্দেশে বলেন, নেপালে তিনি একজন জনপ্রিয় প্রবীণ এনজিও সংগঠক। পাবলিক হেলথ, রোরাল ওমেনদের শিক্ষার উন্নয়ন, এনভারমেন্ট, মাদকের বিরুদ্ধে তিনি দেশে বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন, বহু গুণের অধিকারী তিনি। গণস্বাস্থ্য কেন্দ্রের ৩৫তম পূর্তি উপলক্ষে শান্তা লাল মূলমী অতিথি হিসেবে এসে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আমদেরকে গৌরবান্বিত করেছিলেন।

ডা. জাফরুল্লাহ আরো বলেন, নেপালের বহু ছাত্র ছাত্রী আমাদের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে পড়াশুনা করে এবং পাশাপাশি শান্তা লাল মূলমীর কারণে নেপালে গণস্বাস্থ্য খুবই পরিচিত নাম। প্রিয় বন্ধুর মাধ্যমে নেপালের জনগণের প্রতি ভালবাসা জানাই। দুই বন্ধু একান্ত কিছুসময় বৈঠক করে বিদায় নেন।

শান্তা লাল গণস্বস্থ্য কেন্দ্রের ডায়ালাইসিস সেন্টার, ক্যান্সার সেন্টার, হাসপাতালসহ সারাদেশে পাবলিক হেলথের কার্যক্রমের খোজ খবর নেন তিনি। এসময় গণস্বাস্থ্য প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু অতিথির নিকট জানতে চান বাংলাদেশের গণস্বাস্থ্যের সাথে নেপালে যৌথভাবে কাজ করার ইচ্ছা আছে কি-না। উত্তরে শান্তা লাল মূলমী বলেন, সুযোগ ও সময় পেলে গণস্বাস্থ্য যেসকল কল্যানমূখী কাজ করে তার সবগুলির সাথে নেপালে যৌথভাবে কাজ করার আমার ইচ্ছা আছে। পরে অতিথিকে গণস্বাস্থ্য কর্তৃক সদ্য প্রকাশিত “পাবলিক হেলথ থ্রো দ্য লেন্স- “ বইটি উপহার দেওয়া হয়।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button