Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশবিএনপিরাজনীতি

নির্বাচন থেকে দূরে রাখতেই তাদের উপর হামলা: ফখরুল

|| আরমান কায়সার ||

নির্বাচন থেকে দূরে রাখতেই বিএনপি নেতা-কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে,  নির্বাচন কমিশনের ওপর  সরকার এখনো প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে সকালে ঠাকুরগাঁয়ে গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় প্রতিপক্ষের হামলার শিকার হন তিনি।

হামলার ঘটনায় বেশ  কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে দাবি করে   ফখরুল  বলেন, নির্বাচন থেকে দূরে রাখতেই তাদের উপর হামলা করা হয়েছে।

এদিকে, দুপুরে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন,  বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার অপচেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস অভিযোগ করে বলেন, দেশে এখনো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি ।

এর আগে, সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণার শুরুতেই আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির ওপর সশস্ত্র হামলা করেছে ।

বাংলাটিভি/মাসুদসুমন 

সংশ্লিষ্ট খবর

Back to top button