Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা

|| মামুনুর রশিদ ||

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় এ হামলা হয়।

মির্জা ফখরুল নির্বাচনী প্রচারণা চালানোর জন্য ঢাকা থেকে ঠাকুরগাঁও আসারপথে দানারহাট এলাকায় গণসংযোগ করার সময় তার গাড়ি বহনে হামলা হয়। এতে বেশ কিছু গাড়ি ভাংচুর করা হয় ও কয়েকজন নেতাকর্মী আহত হয়।

পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের পরাজয়ের ভয়ে নির্বাচন বানচালের জন্য আমার উপর হামলা করা হয়েছে। আমি এর ত্রীব নিন্দা জানাই, আমরা কিভাবে নির্বাচন করবো বাংলাদেশের এখন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই। ইউনিয়ন আওয়ামীলীগের এক নেতার নেতৃত্বে আমার উপর হামলা করা হয়। তিনি নেতা কর্মীদের ধৈর্য ধারণ করতে অনুরোধ করেন। মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁও -০১ আসন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থী ।

বাংলাটিভি/মাসুদসুমন

সংশ্লিষ্ট খবর

Back to top button