Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
সরকারপ্রধানমন্ত্রী

মাতৃভাষা ইনস্টিটিউটকে গবেষণায় ফেলোশিপ চালু করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভাষা নিয়ে যারা মানসিক দৈন্যতায় ভোগে তাদের বাংলা ভাষার ইতিহাস জানা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় ভাষা গবেষণায় ফেলোশিপ চালু করতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার (২১ শে ফেব্রুযারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় মাতৃভাষা পুনরুজ্জীবন ও সংরক্ষণে অবদান রাখায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি সংগঠন ও তিন ব্যক্তির হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

1676983451.PM

পরে ব্ক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ভাষা নিয়ে যারা মানসিক দৈন্যতায় ভোগে তাদের বাংলা ভাষার ইতিহাস জানা প্রয়োজন। এসময় ভাষা গবেষণায় ফেলোশিপ চালু করতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেশকে এগিয়ে নিতে বহু ভাষা শিক্ষায় গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button