Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআবহাওয়া

বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে । পরবর্তী তিন দিন তাপমাত্রা আরও বাড়তে পারে ।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও চুয়াডাঙ্গায় ১১ দশমিক ৪, ঈশ্বরদী ১১ দশমিক ৫, রাজশাহী ১১ দশমিক ৮, মাদারীপুরে ১২ দশমিক ৩, তেঁতুলিয়ায় ১২ দশমিক ৫ এবং কুমারখালী ও রাজারহাটে ১৩ ডিগ্রি সলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬, রাজশাহীতে ১১ দশমিক ৮, রংপুরে ১৪ দশমিক ৮, ময়মনসিংহ ১৩ দশমিক ৬, সিলেটে ১৪ দশমিক ২, চট্টগ্রামে ১৫ দশমিক ১, খুলনায় ১৪ দশমিক ৭ এবং বরিশালে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে । এছাড়া ভোর থেকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫৪ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩১ মিনিটে।

সংশ্লিষ্ট খবর

Back to top button