Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
পড়াশোনা

আজ থেকে অমর একুশে বইমেলা শুরু

আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৩। বাংলা একাডেমি আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রকাশিত সাতটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ প্রদান করবেন।

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গাজুড়ে হবে বইমেলা। মেলায় ৬০১টি প্রতিষ্ঠানকে ৯০১টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। থাকছে ৩৮টি প্যাভিলিয়ন। শিশুচত্বরটির এবার মন্দির-গেটে প্রবেশের ঠিক ডান দিকে রাখা হয়েছে।

করোনা মহামারির জন্য গত দুই বছর মেলা নির্দিষ্ট সময়ে হতে পারেনি। এ বছর মাসজুড়ে চলবে মেলা। এ বছর আঙ্গিক ও বিন্যাসেও পরিবর্তন এসেছে, বেড়েছে নতুন প্রকাশক এবং স্টলের সংখ্যা।

ডিএমপি জানায়, উদ্বোধনী অনুষ্ঠান ও বইমেলা ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেলার এলাকাজুড়ে তিন শতাধিক ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button