Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশরাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৪৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় আটকদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন, ১৪ লিটার দেশি মদ, ১৪ বোতল বিদেশি মদ, ৭২ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা ও এক হাজার ৩৯৮ ইয়াবা জব্দ করা হয়।

আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button