একগুচ্ছ উপহার নিয়ে রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দীর্ঘ পাঁচ বছর পর, কাল রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নগরীজুড়ে।
রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। সমাবেশ মঞ্চসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে, রাজশাহী মহানগরীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ব্যানার-ফেস্টুনে ফুটিয়ে তোলা হয়েছে সরকারের উন্নয়নচিত্র। এবারের সফরে প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রায় ১ হাজার ৩শ’ কোটি টাকার ২৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।
এছাড়া ৩শ’৭৬ কোটি টাকা ব্যয়ে আরো ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। আওয়ামী লীগের সমাবেশে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে আশা করেছেন নেতাকর্মীরা।



