প্রধানমন্ত্রীসরকার
আইডিএফ গ্লোবাল অ্যাম্বাসেডর পদক গ্রহণ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের আইডিএফ গ্লোবাল অ্যাম্বাসেডর পদক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীর হাতে আইডিএফ গ্লোবাল অ্যাম্বাসেডরের সম্মানসূচক ক্রেস্ট ও সনদ তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন, প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।



