প্রধানমন্ত্রীসরকার
প্রধানমন্ত্রীর সঙ্গে আনজুমানে আল ইসলাহ প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর সভাপতি মাওলানা হুশামুদ্দিন চৌধুরী ফুলতলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার (১২জানুয়ারি) বিকেলে গণভবনে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর কারিকুলাম ও শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এসময় স্কুল ও মাদ্রাসার বিভিন্ন পাঠ্যপুস্তকে নিয়ে বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এসময় প্রধানমন্ত্রী তাদের ব্যক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।



