Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

মেট্রোরেল ব্যবহারে সবাইকে যত্নবান হওয়ার আহবান প্রধানমন্ত্রীর

পদ্মা সেতুর মত মেট্রোরেল নির্মাণেও বাঁধা এসেছিল, তাই রেলের রক্ষনা বেক্ষনে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন। এ সময় যানজট নিরসনে, বিমানবন্দর রেল স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণের পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান।

সকালে রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন,রাজধানীর গণপরিবহনে মেট্রোরেলের সংযোজন, যোগাযোগ ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে নিয়েছে। তবে, এই মেট্রোরেল নির্মাণেও বাঁধা এসেছিল বলে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই রেলের নিরাপত্তার বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

যানজট নিরসনসহ হাজিদের যাতায়াত সহজ করতে, বিমানবন্দর রেল স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত, আন্ডারপাস নির্মাণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এছাড়া জনগণের সুবিধার্থে, মেট্রোরেল মতিঝিলের পরিবর্তে, কমলাপুর রেল ষ্টেশন পর্যন্ত বাড়ানো হবে বলেও জানান, সরকার প্রধান।

সংশ্লিষ্ট খবর

Back to top button