Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

বৈশ্বিক মন্দার মাঝেও দেশের অর্থনীতি গতিশীল রয়েছে: প্রধানমন্ত্রী

স্থানীয় শিল্পকে আরও বিকশিত করতে দেশীয় বাজার সম্প্রসারণ এবং জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধির ওপরে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর পূর্বাচলে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৩’এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক মন্দার মাঝেও দেশের অর্থনীতি গতিশীল রয়েছে। এসময় বাংলাদেশের অর্জন উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদাকে ২০২৬ সালের মধ্যে কার্যকর বাস্তবায়নেরও, আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

সকালে, রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩’এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বড় অর্জন উন্নয়নশীল দেশের মর্যাদা। ২০২৬ সালের মধ্যে তার কার্যকর বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, কোভিড পরবর্তী সময় এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট নানামুখী বৈশ্বিক সংকটের মাঝেও দেশের অর্থনীতি গতিশীল রেখেছে তাঁর সরকার।

বক্তৃতায় রফতানি পণ্য বহুমুখীকরণের তাগিদ দিয়ে সরকারপ্রধান। তিনি বলেন, রফতানির নতুন বাজার খোজার পাশাপাশি সার্বিক উন্নয়নে গুরুত্ব বাড়াতে হবে।

বর্তমান সময়কার আন্তর্জাতিক কূটনীতিতে অর্থনৈতিক প্রেক্ষাপটের ভূমিকা বেশি বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button