Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

সোমবার প্রতীক বরাদ্দের পর শুরু হচ্ছে নির্বাচনী প্রচারনা

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। বিকাল ৫টার মধ্যে বৈধ প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

চূড়ান্ত প্রার্থীদের মধ্যে সোমবার প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এর পরই শুরু হবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার।

ইসি সূত্রে জানা গেছে, আজ বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন হলেও গত কয়েকদিনে অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী আজ মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন বলে ইসির কর্মকর্তাদের ধারণা।

ইসির নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে আজ বিকালের মধ্যে বৈধ দলীয় ও জোটভুক্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের চিঠি রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছাতে হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ সালের ১৬(২) ধারা অনুযায়ী-কোনো নিবন্ধিত রাজনৈতিক দল ও জোট থেকে কোনো নির্দিষ্ট আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিলেও আজকের মধ্যে দল থেকে তাদেরও চূড়ান্ত প্রার্থীর তালিকা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে। অনুলিপি দিতে হবে নির্বাচন কমিশনে।

নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী ভোট গ্রহণের ২১ দিন আগে প্রার্থীরা প্রচার শুরু করতে পারেন। ৩০ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে। সেই হিসাবে ১০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হচ্ছে। যদিও আগামীকাল ১০ ডিসেম্বর রিটার্নিং অফিসাররা ৩০০ আসনের বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করবেন।

প্রতীক বরাদ্দের পরপরই মূলত প্রচার শুরু হবে প্রার্থীদের। ৮ নভেম্বর একাদশ জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। পরে ১২ নভেম্বর পুনঃতফসিল করে ৩০ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করা হয়।

পোস্টালে ভোট দিতে পারবেন বিদেশিরা : জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে প্রবাসীরা বিদেশ থেকে ভোট দিতে পারবেন। ব্যালট পেপারের জন্য বিদেশ থেকে ডাকযোগে জেলা রিটার্নিং অফিসারের কাছে দরখাস্ত করতে হবে।

দরখাস্ত ডাকযোগে বাংলাদেশে পৌঁছার পর প্রবাসীর দেয়া বিদেশের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। তারপর পছন্দের প্রতীকে ভোট দিয়ে পুনরায় ডাকযোগে রিটার্নিং অফিসারের কাছে ৩০ ডিসেম্বরের আগে ফেরত পাঠাতে হবে।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button