Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

ঢাকা টেস্ট: জয়ের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি স্পিনারদের দাপটে ভারতের টপ অর্ডার অসহায় আত্মসমর্পণ করায় জয়ের আশা বাঁচিয়ে রাখল টাইগাররা।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের প্রথম সেশনেই ব্যাটিং বিপর্যয় ঘটে বাংলাদেশের। খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৩১ রানে অলআউট হলে ১৪৫ রানের টার্গেট পায় ভারত। লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারায় ভারত। দলীয় ৩ রানে ওপেনার লোকেশ রাহুলকে আউট করেন সাকিব আল হাসান। এরপর দলীয় ১২ রানে চেতেশ্বর পূজারাকে সাজঘরে ফেরান মেহেদী মিরাজ। দলীয় ২৯ বলে ফের উইকেট হারায় ভারত স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফিরে যান গিল।

এরপর দলীয় ৩৭ রানে কোহলিকে আউট করেন মিরাজ। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করে ভারত। কাল ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের দরকার ৬ উইকেট, আর ভারতের প্রয়োজন ১০০ রান।

সংশ্লিষ্ট খবর

Back to top button