এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী পালন
বীর চট্রলার অবিসংবাদিত নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সফল মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, চট্টলবীর আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ । এ উপলক্ষে বৃহস্পিতবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা আজিমপুর দারুল উলুম মাদ্রাসায় কোরআন খতম, মিলাদ ও এতিম অসহায় শিক্ষার্থীদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রগ্রেসিভ এক্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে খাবার বিতরণ করেছে।

এসময় বক্তারা বলেন, আমৃত্যু মানব কল্যাণে কাজ করে একজন গণমানুষের নেতা হিসেবে সকলের মণিকুঠায় ঠাঁই করে নিয়েছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। অদম্য এই রাজনীতিবীদ কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি।
এদিকে, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রগ্রেসিভ এক্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন।

২০১৭ সালের ১৫ ডিসেম্বর চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন এবিএম মহিউদ্দিন চৌধুরী।
১৯৪৪ সালের ১লা ডিসেম্বর চট্টগ্রামের রাউজান গহিরা গ্রামে বক্স আলী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী।



