অর্থনীতিবানিজ্য সংবাদ
স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ৮৭ হাজার ২৪৭ টাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরির স্বর্ণের দাম ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ৮৭ হাজার ২৪৭ টাকা নির্ধারণ করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। শনিবার বাজুসের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক এবং স্থানীয় বুলিয়ন বাজারে দামের হার বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।
গত ১৮ নভেম্বর ভরিতে সোনার দাম ১ হাজার ৭৪৯ টাকা বাড়ানো হয়। কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কম থাকলেও নভেম্বর থেকে দাম বাড়তে শুরু করেছে।
বাংলা টিভি/অজিত



