Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

দেশে যাতে সংকট না হয়, আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দীর্ঘায়িত বৈশ্বিক সংকটের কারণে বাংলাদেশকে যাতে কখনোই সমস্যায় পড়তে না হয়, সেজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিক সচিব সভায়, এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, সরকারের নেয়া প্রকল্প ও চলমান উন্নয়ন কার্যক্রমের তথ্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের ডিজিটাল মাধ্যমে তুলে ধরতে হবে।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, সকল মন্ত্রণালয়ের সচিবদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে চলমান বৈশ্বিক সংকটের প্রভাব থেকে উত্তরণে করনীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন সরকারপ্রধান।

এসময় প্রধানমন্ত্রী বলেন, সংকট পরিস্থিতির সুযোগ নিয়ে অনেকেই সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে। প্রতিটি মন্ত্রণালয়ের ডিজিটাল মাধ্যমে সরকারের কার্যক্রম ও সাফল্যগুলো প্রতিনিয়ত তুলে ধরার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে সাধারণ মানুষ সরকারের সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রকৃত তথ্য জানতে পারবে।

এছাড়া প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে উপযোগিতা যাচাই-বাছাইসহ কোনগুলো দ্রুত শেষ করা যায়, সেগুলোর কাজ আগে শেষ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

এছাড়া, দীর্ঘায়িত বৈশ্বিক সংকটের কারণে বাংলাদেশের যেন কোন ক্ষতি না হয়, সেজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button