Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

নির্বাচন নিয়ে খুনিদের সাথে সংলাপ হতে পারে না : শেখ হাসিনা

গণতান্ত্রিক কোন কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না, তবে আন্দোলনের নামে সহিংসতা করলে কাউকে ছাড় দেয়া হবে না- বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেলে, ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়ে ভাষণ দানকালে এসব কথা বলেন তিনি। এর আগে, সম্মেলনে অংশ নেন সারাদেশে থেকে আসা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপরে সম্মেলনস্থলে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সংগঠনটির সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, জনগণ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে।

হাতে হাত রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এসময় দেশবিরোধীরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত খুনিদের দলের সাথে কোন সংলাপ হতে পারে না। যাদের ইচ্ছে নির্বাচন করবে, আর নির্বাচন করার মতো শক্তি যাদের না থাকে, তারা হয়তো নির্বাচন করবে না। কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচন করবে।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button