বানিজ্য সংবাদঅর্থনীতি
যেভাবে চেয়েছিলাম সেভাবেই আইএমফ’র ঋণ পাচ্ছি: অর্থমন্ত্রী

বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নিজেদের জন্যই সংস্থাটির দেয়া শর্ত বাস্তবায়ন দরকার বলে উল্লেখ করেছেন তিনি।
বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান অর্থমন্ত্রী। বলেছেন, আমরা যেভাবে চেয়েছিলাম, আইএমএফ সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যে ঋণ অনুমোদন করবে আইএমএফ। ঋণের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন ডলার। সাত কিস্তিতে ২০২৬ সাল পর্যন্ত এ ঋণ আসবে। প্রথম কিস্তি আসবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলারের কিছু বেশি বলে জানিয়েছেন আ হ ম মুস্তফা কামাল। বলেন, সংকট কাটিয়ে আবারও আগের উচ্চতায় পৌঁছাবে রিজার্ভ ভান্ডার।
বাংলা টিভি/অজিত



