Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে পাকিস্তান। এ জয়ের ফলে বিশ্বকাপ আসরের সেমিফাইনালে উঠল ইমরান খানের উত্তসূরীরা।

আজ রবিবার পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে ১২৭ রান তুলেছে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১১ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার রিজওয়ান।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। ৪৮ বলে তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি।

অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আজও ওপেনিংয়ে নেমে ঝড়ের আভাস দেন লিটন দাস। ২১ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। শাহিন শাহ আফ্রিদির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে শান মাসুদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন (১০)।

সংশ্লিষ্ট খবর

Back to top button