Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

রংপুর সিটি নির্বাচন ২৭ ডিসেম্বর

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল আগামী সোমবার ঘোষণা করা হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন কমিশন ভবনে নবম কমিশন বৈঠক শেষে এ কথা জানান নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, একইদিন পাঁচটি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো— রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোর বনপাড়া।

এর আগে বেলা ১১টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করেন।

বাংলা টিভি/ইমন

সংশ্লিষ্ট খবর

Back to top button