Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
উন্নয়ন

রাজধানীতে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু  

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড সবুজবাগ থানার আহম্মদবাগের কমলাপুর স্কুল এন্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে।এ ওয়ার্ডের কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাশ নতুন ভোটারদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানোর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন,ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে নতুন ভোটারের সংখ্যা বাড়বে,ভোটাররা তাদের জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারবে।নতুন ভোটররা জাতীয় পরিচয়পত্র পেতে উৎসাহিত হবে।

ভোটার তালিকা হালনাগাদ করতে আসা নতুন ভোটাররা জানান,এ কার্যক্রম সকলের জন্য মঙ্গলজনক।কোন ধরণের ঝামেলা ছাড়াই জাতীয় পরিচয়পত্র পেতে তারা আবেদন করতে পেরেছে এজন্য সিটি কর্পোরেশনের কাউন্সিলরকে ধন্যবাদ জানান তারা।জাতীয় পরিচয়পত্র হাতে পেলে আগামীতে ভোট দিতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

ভোটার তালিকা হালনাগাদে নিয়োজিত কর্মকর্তারা জানালেন,খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে জাতীয় পরিচয়পত্র পেতে আবেদনকারীরা আবেদন করছে।কোন আবেদনকারী তথ্য সংক্রান্ত কোন সমস্যায় পড়লে সেটা সমাধানও করে দেয়া হয়।

(১ নভেম্বর)মঙ্গলবার থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে,চলবে আগামী শুক্রবার (৪ নভেম্বর)পর্যন্ত।এবার ভোটার হালনাগাদ কার্যক্রমে ২০০৫ সালে যাদের জন্ম তারা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।

২০০৭ সালের ১ জানুয়ারি বা এর আগে যাদের জন্ম তাদের এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরও নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহ করা হবে।

বয়স ১৮ না হলেও জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।যাদের বয়স ১৮ হয়নি,তাদের বয়স ১৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম যুক্ত হয়ে যাবে।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button