Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

অর্থনৈতিক সংস্কার নয়, প্রয়োজন রাজনৈতিক সংস্কার: সুজন সম্পাদক

অর্থনৈতিক সংস্কার নয়,দেশের সংকট নিরসনে রাজনৈতিক সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

সুজন সম্পাদক বলেন, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই দেশে অর্জিত হতে হবে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন। এজন্য প্রয়োজন সুস্থ ধারার রাজনীতি।

তিনি বলেন, জনকল্যাণমূখী রাজনীতি ফিরিয়ে আনার জন্য, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কোনো বিকল্প নেই, যার জন্য প্রয়োজন রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক সংস্কার।

রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন, নির্বাচনী সংস্কার, কার্যকর জাতীয় সংসদ, স্বাধীন বিচার বিভাগ, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সাংবিধানিক সংস্কার সহ বিভিন্ন প্রস্তাবসমূহ তুলে ধরেন তিনি বদিউল আলম মজুমদার।

 

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button