Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআওয়ামী লীগরাজনীতি

বিএনপিকে মোকাবিলায় যুবলীগ প্রয়োজনে যুদ্ধে অবতীর্ণ হবে: যুবলীগ চেয়ারম্যান

বিএনপিকে মোকাবিলায় যুবলীগ প্রয়োজনে যুদ্ধে অবতীর্ণ হবে বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, জামায়াত-শিবির ছাড়া বিএনপি আন্দোলন করতে পারে না। এখন তাদের নিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে তারা। এবার সরকারের বিরুদ্ধে মাঠে নামলে তারা গণধোলাই খাবে বলেও হুঁশিয়ারি প্রদান করেন তিনি।

সোমবার (৩১ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের যুব মহাসমাবেশ সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

আন্দোলন করে সরকারকে উৎখাত করা যাবে না উল্লেখ করে যুবলীগ চেয়ারম্যান বলেন, জামায়াত-শিবির ছাড়া বিএনপি আন্দোলন করতে পারে না। এখন তাদের নিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে তারা। তারা নখদন্তহীন বাঘে পরিণত হয়েছে। এবার সরকারের বিরুদ্ধে মাঠে নামলে গণধোলাই খাবে তারা। আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না, আমরা ভেসে আসিনি।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াতের মোকাবিলায় ১১ নভেম্বরের সমাবেশ। এটি জনসমুদ্রে পরিণত হবে। সেখানে খোলা ময়দানে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হাসিনা। তার নির্দেশনা শুনতে সেদিন ঘর থেকে বেরিয়ে আসবেন ঢাকাবাসী। আর এটি হবে শান্তির সমাবেশ, উন্নয়নের সমাবেশ।

বিএনপি-জামায়াতকে যেখানেই দেখবেন সেখানেই মোকাবিলা করতে হবে এই মর্মে হুঁশিয়ারি দিয়ে যুবলীগের সাধারণ সম্বপাদক বলেন, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ওয়ার্ড পর্যন্ত সতর্ক থাকতে হবে যুবলীগকে। সেই সঙ্গে সমাবেশের প্রস্তুতি নিতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা  উপস্থিত ছিলেন।

 

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button