
নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম জয় পেল পাকিস্তান। রোববার (৩০ অক্টোবর) পার্থে বাবর আজ়মের দল জিতল ৬ উইকেটে। প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস ৯ উইকেট হারিয়ে ৯১ রান তোলে। জবাবে ৪ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম কোনও টি-টোয়েন্টি ম্যাচে জিতল পাকিস্তান। তবে এই ম্যাচেও ব্যর্থ হলে পাক অধিনায়ক বাবর।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। পাকিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি নেদারল্যান্ডসের কোনও ব্যাটার। ৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩.৫ ওভারে ৫ উইকেটে ৯৫ রান সংগ্রহ করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে শাদাব খান ৩টি উইকেট নিয়েছেন। ২টি উইকেট মহম্মদ ওয়াসিমের। একটি করে উইকেট শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হ্যারিস রউফের।
বাংলা টিভি/অজিত



