Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রীসরকার

নৌবাহিনীতে আরও ২ প্যাট্রোল এয়ারক্রাফট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

দেশের সমুদ্রসীমা সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীতে আরও আরও ২টি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট (এমপিএ) উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩০ অক্টোবর) গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে এমপিএ ২টি সংযোজন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী নামফলক উন্মেচন করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তর পরবর্তী সরকারগুলো নিজেদের জ্ঞানের অভাবে সমুদ্রসীমা রক্ষায় কোনো উদ্যোগ নেয়নি।

তিনি বলেন, দেশে বিশ্ব মন্দার প্রভাব পড়তে পারে। এজন্য সকলকে সতর্ক সচেতন থাকতে হবে। দেশের সম্পদ কাজে লাগাতে হবে।

আইএসপিআর জানায়, এর আগে ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো ২টি এমপিএ নেভাল এভিয়েশনে সংযোজন করেছিলেন। এর মধ্য দিয়ে নৌবাহিনীর নেভাল এভিয়েশন এমপিএ স্কোয়াড্রনে মোট ৪টি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট অপারেশনাল কার্যক্রম শুরু করলো।

আধুনিক সেন্সর ও মিশন ইকুইপমেন্ট সম্বলিত নতুন ২টি ডর্নিয়ার ২২৮ এনজি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ঘণ্টায় সর্বোচ্চ ২২৩ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। এছাড়া ওই দুটো মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট প্রায় ৫ ঘণ্টা একনাগাড়ে উড্ডয়ণের মাধ্যমে আমাদের সম্পূর্ণ এক্সক্লুসিভ ইকনোমিক জোন সহজেই নজরদারি করতে পারবে।

প্রধানমন্ত্রী ভিডিও টেলিকনফারেন্সে যুক্ত হলে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল তাঁকে স্বাগত জানান। এ সময় নেভাল এভিয়েশনের একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button