
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির হানা থামছেই না। প্রায় প্রতিটি ম্যাচেই থাকছে বৃষ্টির প্রভাব। যার কারণে বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে অনেকগুলো ম্যাচ, আবার কিছু হয়েছে সংক্ষিপ্ত। কিন্তু আজ বৃষ্টির আরও ভয়ংকর রূপ দেখল ক্রিকেট বিশ্ব। এদিন বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি দিনের একটি খেলাও।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ দিনের প্রথম খেলাটা পরিত্যক্ত হয়েছে। অঝোর ধারার কারণে টানা দ্বিতীয় মাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে আফগানিস্তানকে। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আয়ারল্যান্ডকেও।
দিনের দ্বিতীয় ম্যাচের আগে বৃষ্টি কিছুটা কমলে খেলা শুরুর সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু সম্ভাবনা বাস্তব হয়নি বৃষ্টির কারনে। কিছুক্ষণ থেমে বৃষ্টি চলেছে সাড়া দিন। তাতে পয়েন্ট ভাগাভাগি করতে হলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকেও।
বাংলা টিভি/ হীরা



