Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদঅর্থনীতি

মধ্যরাতে উঠছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা

আজ শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ শিকারে সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা। রাত ১২টার পর থেকেই গভীর সাগরে ইলিশ শিকারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে হাজার হাজার মাছধরা ট্রলার। তাই শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পটুয়খালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরের ট্রলার মালিক, মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর থেকে মা ইলিশের বাঁধাহীন প্রজননের জন্য নদী ও সাগরে মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। এসময় ইলিশ পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিলো। ইলিশের এ অবরোধ সফল করতে জেলা মৎস্য বিভাগ, নৌ-বাহিনী, থানা পুলিশ ও নৌ-পুলিশ ব্যাপক অভিযান চালিয়েছে। সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এবার বেশিরভাগ জেলেরাই সাগরে মাছ শিকার থেকে বিরত ছিলেন বলেও জানিয়েছে তারা।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button