Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
মানবসম্পদ

নগরের প্রয়োজনে সেতু ভবন ভাঙতে হবে: মেয়র আতিক

নগরের প্রয়োজনে সেতু ভবন ভাঙতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আজ বুধবার (২৬ অক্টোবর) বিকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘নিম্ন আয়ের মানুষের আবাসন ও নাগরিক সুবিধাসমূহ: প্রেক্ষিত ঢাকা’ শিরোনামে নগরকথা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, এয়ারপোর্ট সড়কে চেয়ারম্যানবাড়ির সামনে সিটি ফরেস্ট ছিল, সেটা হত্যা করে কেন সেতু ভবন করা হয়েছে? সেতু ভবনের পাশে আবার বিআরটিএ ভবন করা হয়েছে। ড্যাপের মধ্যে এবং নগর পরিকল্পনায় এই জায়গাগুলোতে যদি সিটি ফরেস্ট থাকে, থাকলে এসব ভবন ভাঙতে হবে। নগরের প্রয়োজনে অবশ্যই সেতু ভবন ভাঙতে হবে।

আতিকুল ইসলাম বলেন, নগরে অপরিকল্পিতভাবে স্থাপনা করা হচ্ছে। এগুলো কেন করা করছে, কার পরামর্শে হচ্ছে? নগরে কিছু করতে গেলে অবশ্যই সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে। সবুজ এলাকা ও উন্মুক্ত স্থান ধ্বংস করে কিছু করতে দেওয়া হবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে হবে।

 

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button