Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৯২৩ জন। এ সময় মারা গেছেন দুইজন। এর আগে, এ বছর এখন পর্যন্ত একদিনে সর্বচ্চো ১ হাজার ৩৪ জন রোগী ভর্তি হয়েছিলেন।

বুধবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১২০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫২০ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৪০৩ জন। আর এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৩৮০ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ২ হাজার ২০৭ জন। বাকি ১ হাজার ১৭৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৩ হাজার ৯২৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩০ হাজার ৪২৩ জন।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button