প্রধানমন্ত্রী
একখণ্ড জমিও অনাবাদি না রাখতে দেশবাসীর প্রতি আবারো প্রধানমন্ত্রীর আহবান

চলমান সংকট আগামীতে আরও বাড়তে পারে, তাই একখণ্ড জমিও অনাবাদি না রাখতে দেশবাসীর প্রতি আবারো আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গনভবনে ভোগ্যপণ্য আমদানিকারক ও রপ্তানিকারকদের সাথে বৈঠকে যোগ দিয়ে তিনি এ আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, মহামারি করোনার পর রাশিয়া ইউক্রেইন যুদ্ধ সারা বিশ্বকে অস্থির করে তুলেছে। আগামীতে টিকে থাকলে হলে পণ্য উৎপাদন বাড়ানোর কোন বিকল্প নেই। যার যতটুকু জায়গা আছে সব জায়গা কাজে লাগাতে হবে।
শুধু উৎপাদন বাড়ালেই চলবে না, পাশাপাশি তা সংরক্ষণের উপর জোর দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।



