Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় সিত্রাং ঝড়ের ফলে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হ্রাসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে উদ্ভূত সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাত থেকে জীবন ও সম্পদ রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি।

এমন পরিস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের  প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয়েও ২৪ ঘণ্টার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ পর্যবেক্ষণ সেল চালু করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থায় কিছু হট হটলাইন নাম্বার চালু করা হয়েছে – সেগুলো হল, ০১৭৬৯০১০৯৮৬, ০২-৫৫০২৯৫৫০ ও ০২-৫৮১৫৩০২২। ফ্যাক্স নম্বর- ০২-৯১০২৪৬৯।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button