আবহাওয়া
সন্ধ্যায় বাংলাদেশে আঘাত হানবে ঘূর্ণিঝড় সিত্রাং

ঘূর্ণিঝড় সিত্রাং আজ সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। দুর্যোগ মোকাবেলায় সরকার সব ধরনের ব্যবস্থা রেখেরে বলেও জানান তিনি। ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে সকালে সচিবালয়ে সাংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
তিনি বলেন,ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭টার মধ্যে উপকূল অতিক্রম করবে। এ সব অঞ্চলে সাত হাজার ৩০ টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে।
ঝুঁকিপূর্ণ এলাকার শতভাগ মানুষকে সরিয়ে আনতে কাজ চলছে বলে জানান মন্ত্রী। প্রতিজেলায় ৫ লাখ টাকা বরাদ্দ দেয়ার পাশাপাশি শুকনা খাবার ও রান্না করে খাবারের সরঞ্জাম দেয়া হবে বলেও জানান তিনি।
বাংলা টিভি / বুলবুল



