Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলা

নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভ দিয়ে মিশন শুরু বাংলাদেশ ক্রিকেট দলের। আর প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেদারল্যান্ডসকে।

এই ম্যাচে টস ভাগ্যটা সঙ্গ দেয়নি বাংলাদেশকে। নেদারল্যান্ডস জিতেছে টসে। বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর অনুমিত সিদ্ধান্তটাই নিয়েছে ডাচরা। সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণটা জানিয়েছেন ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস, আমরা প্রথমে বোলিং করব। আমরা দেখেছি দলগুলোকে রান তাড়া করে জিততে দেখেছি। আবহাওয়াও আমাদের সাহায্য করবে। এখন প্রতিদ্বন্দ্বিতা করার সময় ও জয় তুলে নেওয়ার সময়।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান দলের বিষয়ে বলেন, আমরা এখানে দেরিতে এসেছি কিন্তু নিউজিল্যান্ডে আমাদের ভালো প্রস্তুতি ছিল। আমাদের ফাস্ট বোলিং গ্রুপ সত্যিই ভালো করছে। তারা অনেক উন্নতি করেছে। আমার পারফরম্যান্স ছাড়াও, আমি কীভাবে দলকে গাইড করি তা সত্যিই গুরুত্বপূর্ণ কারণ আমরা এই দলে অনেক তরুণ পেয়েছি।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button