Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিজ্ঞান ও প্রযুক্তি

শেখ রাসেলের জন্মদিনে ফেসবুকে জয়ের আবেগঘন পোস্ট

শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্মৃতিচারণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সোমবার (১৭ অক্টোবর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জয় লিখেছেন, শেখ রাসেলের নির্মম হত্যাকাণ্ড: প্রকৃতিও যেন কেঁপে উঠেছিল সেইরাতের বর্বরতায়।

মামার হত্যাকাণ্ডকে মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ উল্লেখ করে তিনি লেখেন, রাসেলের সেই আকুতি ঢাকা পড়ে গেলো নরপিশাচদের অট্টহাসি আর ব্রাশফায়ারের শব্দে। মাথার খুলি উড়ে গেল, চিরতরে কণ্ঠ থেমে গেল শিশু রাসেলের। মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তার পাখির মতো অবুঝ শিশুটির শরীরেও অজস্র বুলেট গেঁথে দিলো দেশদ্রোহী ঘাতকচক্র।

পৃথিবীর কোনো শিশুর মৃত্যু দেখতে চান না উল্লেখ করে তিনি লিখেন, পৃথিবীর আর একটি শিশুরও যেনো এমন নির্মম মৃত্যু না হয়। নিরাপদে বেড়ে উঠুক দেশের প্রতিটি শিশু। রাসেলের রক্তস্নাত স্মৃতির বেদীতে গড়ে উঠুক একটি মানবিক বিশ্ব।

শিশুদের প্রতি সহিংসতা রোধে প্রতিবছর ১৮ অক্টোবর বাংলাদেশ ‘শেখ রাসেল দিবস’ পালন করছে বলেও উল্লেখ করেন জয়।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button