স্বাস্থ্য
করোনায় দেশে আরও ছয়জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৪০১ জনে।
একই সময়ে আরও করোনা শনাক্ত হয়েছে ৩৫১ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩২ হাজারের বেশি।
গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে,সারা দেশের মোট ৮৮২টি ল্যাবে ২৪ ঘণ্টায় ৬ হাজার ২টি নমুনা সংগ্রহ করা হয়। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৮৮টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।
বাংলা টিভি / বুলবুল



