Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
স্বাস্থ্য

দেশে করোনায় একদিনে আরও ৪ জনের মৃত্যু

দেশে করোনায় একদিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টার হিসেবে নতুন করে ৩৪৬ জনের দেহে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস।

বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে, এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৮৪০ জনের নমুনা পরীক্ষার বিপরীতে কোভিড পজিটিভ শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮৬ জন।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button