Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদ

বাজারে বেড়েছে সবজির দাম

লিটারে ১৪ টাকা কমিয়ে সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল। তবে, গেলো তিন-চার দিনের ব্যবধানে আবারও বেড়েছে, চিনির দাম। পাঁচ থেকে আট টাকা বেড়ে, প্রতি কেজি চিনি এখন ১০০ টাকা ছুঁই ছুঁই। আর সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পরযন্ত। এছাড়া, পর্যাপ্ত সরবরাহ থাকলেও, বাজারে সব ধরনের সবজি ও মাছের দাম চড়া। নিত্যপণ্যের দাম বেশি হওয়ায় দিশেহারা সাধারণ ক্রেতারা।

গত কয়েক মাস ধরে স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। প্রতিদিনই বাড়ছে কোন না কোন পণ্যের দাম। তবে, গত সপ্তাহের তুলনায়, কমেছে ভোজ্যতেলের দাম।

এদিকে,সরকারের ঘোষণা ছাড়াই, চিনির কেজি ৫ থেকে ৮ টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে, ৯৫ থেকে ৯৮ টাকায়।

আর ডিমের দামেও রয়েছে, অস্বস্তি

বাজারে শীতকালিন সবজির পোর্যাপ্ত আমদানী থাকলেও, বিক্রি হচ্ছে চড়া দামে। গত সপ্তাহের ব্যবধানে সবধরণের সবজির দাম  কেজিতে বেড়েছে, ৫ থেকে ১০ টাকা। দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে, বাজার মনিটরিং জোরদারের দাবী, ভূক্তভোগী ক্রেতাদের।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button