Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ওয়াশ ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে বাংলা ওয়াশ ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। শুক্রবার বাংলাদেশ সময় সকালে ক্রাইস্টচার্চে হওয়া ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড ৭ উইকেটে ১৬৩ রানে বেঁধে দেয় পাকিস্থান। জবাবে ৩ বল হাতে রেখে জয় পায় পাক বাহিনী।

নিউজিল্যান্ডের পক্ষে  ২ টি ওভার বাউন্ডারি আর ৪ টি চারে ৩৮ বলে ৫৯ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া ফ্লিপ্সের ২২ বলে ২৯, মার্কের ১৯ বলে ২৫ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান তুলে স্বাগতিকরা। পাকিস্থানের পক্ষে ২ টি করে উইকেট তুলেনেন হারিস রউফ ও নায়িম শাহ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্থান। শুরুতেই অধিনায়ক বাবর আজমের উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। তবে এ দিন মিডেল অডারদের ব্যাটিং তাণ্ডবে ৩ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্থান।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button